এফ নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া শর্ত যুক্তরাষ্ট্রের

ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনা প্রশমনে এক অভাবনীয় ‘১৫ দফা’ শান্তি পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, এই পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ থেকে শুরু করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পর্যন্ত স্পর্শকাতর সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওয়াশিংটন বা তেহরান— কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।

মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই চাঞ্চল্যকর খবরটি চাউর হয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রস্তাবে ইরানকে তাদের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া এবং নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের শর্ত দেওয়া হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিনিময়ে ইরানের ওপর আরোপিত পারমাণবিক সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ‘নিউইয়র্ক টাইমস’ এক চাঞ্চল্যকর তথ্যে জানিয়েছে, এই প্রস্তাবটি সরাসরি নয় বরং বন্ধুরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী বা প্রধান যোগাযোগকারী হিসেবে নেপথ্য ভূমিকা পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ দাবি করেছে, এই ১৫ দফা নিয়ে বিস্তারিত আলোচনার পরিবেশ তৈরিতে অন্তত এক মাসের যুদ্ধবিরতি চাইছে ওয়াশিংটন। বার্তাসংস্থা রয়টার্সও একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০