এফ নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরাতে মেট্রোরেল চোরাই পণ্যের অনুসন্ধান করতে গেলে সাংবাদিকদের উপর হামলা,আহত ৩ গ্রেফতার ১

মোঃ মেহেদী হাসান সোহাগ :

রাজধানীর উত্তরা দক্ষিণ খান থানা এলাকায় মেট্রোরেল প্রকল্প থেকে চোরাই মালামালের অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক মিজানুর রহমানসহ ৩ সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা চ্যানেল এস-এর অফিসিয়াল ক্যামেরা ও সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় দক্ষিণ খান থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে হামলার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে।
ঘটনার বিষয়ে জানা যায়, চ্যানেল এস-এর প্রতিনিধি তরিক শিবলী ও দৈনিক ঢাকার কণ্ঠ পত্রিকার সম্পাদক রফিকুল হক সিকদার জাহাঙ্গীর , সাপ্তাহিক “অন্যায়ের প্রতিবাদ” পত্রিকার সহ-সম্পাদক মোঃমিজানুর রহমান, বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সিমা আক্তার এবং সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মোস্তাফিজ সালাম সজীব, সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শাকিল আহমেদ দক্ষিণ খান থানার অফিসার ইনচার্জকে অবহিত করে মেট্রোরেল চোরাচালানের তথ্যভিত্তিক অনুসন্ধানে নামেন।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ চোরাই চক্র মেট্রোরেলের বিভিন্ন যন্ত্রাংশ যেমন – মোটর, পাইপ, কপার কেবল প্রভৃতি চুরি করে একটি বাসায় মজুদ করে বিক্রি করে আসছিল। এই বিষয়ে অনুসন্ধানে গেলে গলির মুখে অপেক্ষমাণ সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর অতর্কিতে হামলা চালায় ঐ চোরাই চক্রের সদস্যরা। সাংবাদিক মিজানুর রহমানের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং তাঁর মাথায় দুইটি সেলাই দেওয়া হয়েছে।
হামলার সময় সাংবাদিকদের ব্যবহৃত একটি অফিসিয়াল ক্যামেরা ভাংচুর করে মেমোরিকার্ড গায়েব করে এবং একাধিক মোবাইল ছিনিয়ে নেয় ঐ চোরাই চক্রের সদস্যরা, যার ফলে অনুসন্ধানের ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যায়।
খবর পেয়ে দক্ষিণ খান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং একজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৫/৪২৭/৩৭৯/৫০৬ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারী চ্যানেল এস এর সাংবাদিক বলেন, “আমরা থানার অফিসার ইনচার্জকে অবহিত করেই অনুসন্ধানে গিয়েছিলাম। আমাদের পেশাগত দায়িত্ব পালনের সময় যেভাবে হামলার শিকার হতে হয়েছে, তা মেনে নেওয়া যায় না।”
এই ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আহত সাংবাদিক মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০