admin
১৬ মার্চ ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনকে ‘এপস্টাইন গ্যাং’ বলে কটাক্ষ তেহরানের

আমেরিকা ও ইসরাইলের সাথে চলমান যুদ্ধের মাঝেই এক নতুন ‘মনস্তাত্ত্বিক লড়াই’ শুরু করেছে ইরান। ওয়াশিংটনের রাজনৈতিক অভিজাত শ্রেণিকে নৈতিকভাবে ঘায়েল করতে তেহরান এখন ব্যবহার করছে কুখ্যাত মার্কিন অর্থদাতা ও শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের নাম। ইরানের শীর্ষ নেতাদের দাবি, এই যুদ্ধ আসলে মার্কিন জনগণের নয়, বরং ওয়াশিংটনের ‘এপস্টাইন গ্যাং’-এর চাপিয়ে দেয়া এক আগ্রাসন।

রণক্ষেত্রে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনের সমান্তরালে এখন চলছে কথার লড়াইও। মার্কিন রাজনৈতিক নেতৃত্বকে নৈতিকভাবে বিদ্ধ করতে ইরান এখন হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে কুখ্যাত জেফরি এপস্টাইন কেলেঙ্কারিকে। ইরানের শীর্ষ কর্মকর্তারা এখন প্রকাশ্যে মার্কিন প্রশাসনকে ‘এপস্টাইন নেটওয়ার্কের অবশিষ্টাংশ’ বলে সম্বোধন করছেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রীতিমতো তুলোধোনা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে। হেগসেথ দাবি করেছিলেন, যুদ্ধের ভয়ে ইরানি নেতারা ‘ইঁদুরের মতো’ গর্তে লুকিয়ে আছেন। এর জবাবে ১৩ মার্চ তেহরানে আল-কুদস দিবসের জনসমুদ্রে নেতাদের উপস্থিতির কথা মনে করিয়ে দিয়ে লারিজানি খোঁচা মেরে বলেন, মিস্টার হেগসেথ! আমাদের নেতারা জনগণের মাঝেই আছেন। কিন্তু আপনাদের নেতারা? তারা তো এপস্টাইনের দ্বীপে!

যুক্তরাষ্ট্রকে ‘ভুল বাণিজ্যনীতি’ সংশোধনের আহ্বান চীনেরযুক্তরাষ্ট্রকে ‘ভুল বাণিজ্যনীতি’ সংশোধনের আহ্বান চীনের
লারিজানি আরও এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর মতে, এপস্টাইন নেটওয়ার্কের সদস্যরা নতুন একটি ‘৯/১১’ সদৃশ ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান এ ধরনের সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী। মার্কিন জনগণের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই; আমরা কেবল আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছি।

অপারেশন এপিক ফিউরি বনাম ‘এপস্টাইন ফিউরি’

আমেরিকা এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি সমর্থক ও অনেক পশ্চিমা সমালোচক একে ব্যঙ্গ করে ডাকছেন ‘অপারেশন এপস্টাইন ফিউরি’ নামে। তাদের দাবি, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এপস্টাইন সংশ্লিষ্ট নথিপত্র ফাঁসের ঘটনা থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ শুরু করেছে। এমনকি কট্টর ডানপন্থী মার্কিন ধারাভাষ্যকার ক্যান্ডাস ওয়েন্স যুদ্ধের প্রথম দিনেই একটি এআই-জেনারেটেড ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছিলেন- ‘অপারেশন এপস্টাইন ফিউরি পুরোপুরি ব্যাখ্যা করা হলো’।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই আক্রমণে যোগ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে প্রভাব খাটানোর ইঙ্গিত দিয়েছিলেন, তখন গালিবাফ কড়া ভাষায় জবাব দেন, ইরানের ভাগ্য কেবল গর্বিত ইরানি জাতিই নির্ধারণ করবে, এপস্টাইনের গ্যাং নয়।

ইরান যুদ্ধ নিয়ে নিজ দেশেই তোপের মুখে ট্রাম্পইরান যুদ্ধ নিয়ে নিজ দেশেই তোপের মুখে ট্রাম্প
ইরান এই কৌশলের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে চাইছে, আমেরিকার বর্তমান নেতৃত্ব নৈতিকভাবে দেউলিয়া এবং তারা ইসরাইলের স্বার্থে একটি অবৈধ যুদ্ধ পরিচালনা করছে। যুদ্ধের ময়দানে রক্তক্ষয়ের পাশাপাশি এই ‘চরিত্র হননের’ লড়াই মধ্যপ্রাচ্যের সংকটকে এক নতুন ও বিচিত্র মাত্রা দিয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%82%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০