এফ নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা দাবির ফোনালাপ ফাঁস, ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানের চাঁদা দাবির একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে নোমানকে বলতে শোনা যায়, ‘তুই যদি এটাকে চাঁদা মনে করস, কিছু করার নাই।’ এ ঘটনার পর তাকে দলটির সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেন বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, এ ঘটনার পর কেন্দ্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। আমরাও ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটিকাটাকে কেন্দ্র করে দুই ছাত্রদল নেতার মধ্যে চাঁদা দাবির অভিযোগে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া প্রায় ৪ মিনিট ৫ সেকেন্ডের ওই ফোনালাপে শোনা যায়, অভিযুক্ত নোমানুল হক নোমান রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর কাছে মাটি পরিবহনের জন্য ১৬ হাজার টাকা দাবি করছেন। পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর সড়ক দিয়ে ৭ দিন মাটি পরিবহন করতে হলে এ টাকা দিতে হবে বলেও উল্লেখ করা হয়।

অডিওতে নোমানকে বলতে শোনা যায়, এটা সিনিয়রদের সিদ্ধান্ত। টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়ার ইঙ্গিতও পাওয়া যায়। জবাবে ইফতু বলেন, ‘নিজ দলের লোক হয়ে টাকা দিয়ে গাড়ি চালানো হবে লজ্জার।

এক পর্যায়ে নোমান বলেন, এসব পোলাপানের চা-নাশতার টাকা, সবাই এটা দেয়’। তিনি রাত ১০টার পর মাটির গাড়ি চালানোর পরামর্শও দেন।

অন্যদিকে ইফতু প্রশ্ন তোলেন, ‘আমি কি চাঁদা দিয়ে ব্যবসা করব? উত্তরে নোমান বলেন, তুই যদি এটাকে চাঁদা মনে করস, কিছু করার নাই।’

এ ব্যাপারে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, এ ঘটনার পর কেন্দ্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। আমরাও ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০