admin
১৬ জুলাই ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, আহত-৩

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জাহাঙ্গীর শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মাঝে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শেখ ওই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে জাহাঙ্গীর শেখ তার ছেলে নাহিদ শেখকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমির আইল (সীমানা বাঁধ) তৈরি করছিলেন। এ সময় প্রতিপক্ষ কাওছার শেখের পক্ষের ৭–৮ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে তর্ক-বিতর্কে জড়ান এবং একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর শেখ, নাহিদ শেখ ও অপর দুইজনকে কুপিয়ে জখম করেন।

হামলায় জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নাহিদ শেখ, আবদুল কাদের ও নয়ন শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই একজনকে—কবির শেখ (৪৬)—আটক করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০