admin
১০ মার্চ ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বিরোধ, কর্মচারীকে ছুরিকাঘাত; ধর্মঘটের ডাক

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে এক কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইফতারের প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে এক গ্রাহক পাম্পে তেল নিতে এসে সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করেন। পাম্পের কর্মচারীরা তাকে লাইনে দাঁড়াতে বললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।

তবে ইফতারের দুই মিনিট আগে তিনি আবার পাম্পে ফিরে এসে কর্মচারী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক পাম্প কর্মীকে ছুরিকাঘাত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী জানান, এক গ্রাহককে সিরিয়াল মেনে তেল নিতে বলা হলে তিনি তা অমান্য করেন এবং কর্মচারীদের সঙ্গে তর্কে জড়ান। কিছুক্ষণ পর আবার ফিরে এসে এক কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এদিকে সাম্প্রতিক সময়ে সিলেটের কয়েকটি পেট্রোল পাম্পে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প মালিকেরা। সোমবার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়।

সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ জানান, তেল সংকটের কারণে গ্রাহকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। এতে বিভিন্ন পাম্পে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে পাম্প চালু রাখা সম্ভব নয়।

তাদের দাবি, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার মধ্যে পাম্পে হামলাকারীদের গ্রেপ্তার এবং ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় ধর্মঘট অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০