admin
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে র‍্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান

রাজধানীর উত্তরার র‍্যাব-১ কার্যালয়ের সামনে বিগত সরকারের ‘গোপন বন্দিশালা’ উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। র‍্যাব-১ এর সামনে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের ৩০-৪০ নেতা-কর্মী এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব।

এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িতদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে সিএআইর আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম বলেন, ‘র‍্যাব কর্তৃক দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাঁদের পরিবারকে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে।’

যুগ্ম আহ্বায়ক রিজওয়ান বলেন, ‘জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধসংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ত্বরিত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।’

যুগ্ম আহ্বায়ক সজীব বলেন, ‘বিভিন্ন জায়গায় এলিট ফোর্সের নিয়ন্ত্রিত গোপন নির্যাতন কক্ষগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে উন্মোচন করতে হবে এবং চিরতরে সিলগালা করে দিতে হবে।’

এ বিষয়ে র‍্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন বন্দিশালা উন্মোচন ও জড়িতদের বিচার দাবিতে সিএআইর অল্পকিছু লোক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবার তাঁদের কিছু লোক চলে যাওয়াও শুরু করেছে।’

সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সংগঠনের নেতা-কর্মীদের র‍্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০