এফ নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বছর না ঘুরতেই লিটারে বাড়ল ১০ টাকা, দুধের কেনাবেচায় ‘টান’

শুরুটা হয়েছিল গেল বছরের নভেম্বরে। ওই সময় ব্র্যাক এন্টারপ্রাইজের ব্র্যান্ড ‘আড়ং’ হুট করেই তাদের প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়ে দেয়। তখন প্রতি লিটার তরল দুধের দাম ১০ টাকা ও ৫০০ গ্রামের দুধের দাম পাঁচ টাকা বাড়ায়।

পরে প্রাণসহ অন্যান্য ব্র্যান্ডের তরল দুধের দামও একইভাবে বাড়ানো হয়। এই ধারাবাহিকতায় সবশেষ গত ২১ মার্চ রাষ্ট্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড– মিল্কভিটাও তাদের তরল দুধের দাম বাড়ায়।

বাজার ঘুরে দেখা গেছে, আড়ংয়ের স্ট্যান্ডার্ডাইজড (সম্পূর্ণ প্রক্রিয়াজাত নয়) দুধ আধা লিটারের প্যাকেট ৫৫ টাকা, এক লিটার ১০০ টাকা, পাস্তুরিত (পুরোপুরি প্রক্রিয়াজাত) দুধ আধা লিটার প্যাকেট ৬০ টাকা এবং এক লিটার ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই ব্র্যানেডর ২৫০ গ্রামের দুধের প্যাকেটের দাম বেড়ে ২৫ থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে। অন্যান্য ব্র্যান্ডের দুধের দামও প্রায় একই রকম বেড়েছে।

মিল্কভিটার আধা লিটার প্যাকেটের দাম ৫০ থেকে বাড়িয়ে ৫৫ টাকা এবং এক লিটার প্যাকেটের দাম ৯০ থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।

পুষ্টি চাহিদা পূরণে সববয়সী মানুষের খাদ্যতালিকার প্রয়োজনীয় অনুষঙ্গ দুধের দাম বেড়ে যাওয়ায় কেনা কমিয়ে দেওয়ার কথা বলেছেন অনেক ভোক্তা। খুচরা বিক্রেতারাও বেচাবিক্রি কমার তথ্য দিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%98%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০