এফ নিউজ ডেস্ক
৫ মে ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুল কেটে জুতার মালা পরানো সেই ইমাম রইস উদ্দিনের মৃত্যুতে এনসিপির প্রতিবাদ

কারা হেফাজতে গাজীপুর সিটির হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের খতিব রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

 

সোমবার (৫ মে) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৭ এপ্রিল ইমাম রইস উদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে মব ভায়োলেন্সের মাধ্যমে বর্বর নিপীড়ন চালানো হয় এবং তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগীকে পুলিশে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা হেফাজতে ভোর ৪টায় তার মৃত্যু হয়। রাষ্ট্রীয় হেফাজতে থাকাকালীন এমন মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যা মৌলিক মানবাধিকার হরণ, ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা এবং মানবিক মর্যাদা লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টি- এনসিপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ৬ দিন পরও তার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এনসিপি মনে করে, একজন ব্যক্তি যত গুরুতর অপরাধেই অভিযুক্ত হোক না কেন, তার নিরাপত্তা ও জীবনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বা।

রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি এবং মব ভায়োলেন্সের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। যেকোনও অভিযোগের ভিত্তিতেই মব ভায়োলেন্সের মাধ্যমে একজন নাগরিকের জান ও মালের ক্ষতিসাধন করা অথবা প্রাণহানি ঘটানো কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় পুলিশের অপেশাদার আচরণের ফলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নাগরিক অধিকার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশি ব্যবস্থার সংস্কারই যে অন্যতম গুরুত্বপূর্ণ এ ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে এনসিপি।

ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয় বিবৃতিতে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০