এফ নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরার অবৈধ ফার্নিচার মার্কেট: কোটি টাকার ভাড়া যাচ্ছে কার পকেটে?

রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ সড়কের পাশে রাজউকের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ ফার্নিচার মার্কেট থেকে প্রতি মাসে আদায় হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা ভাড়া। অথচ এসব দোকানের কোনো বৈধ মালিকানা নেই। অভিযোগ উঠেছে, বিএনপি ও আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতাকর্মী এসব দখল ও ভাড়া বাণিজ্যে জড়িত।

সূত্র জানায়, উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের আওতাধীন এই এলাকাতে ৩১ থেকে ৩২টি সরকারি প্লটে তৈরি হয়েছে অস্থায়ী টিনশেড মার্কেট। এর মধ্যে রয়েছে প্রায় ৩০০টি দোকান, যার মধ্যে ২৬০টিই ফার্নিচারের। বাকি দোকানগুলোতে রয়েছে রেস্টুরেন্ট, গাড়ির গ্যারেজ, বেডিং তৈরির কারখানা ও কাঁচাবাজার।

রাজউক সূত্রে জানা গেছে, এসব প্লটের কিছু বরাদ্দ বাতিল হয়েছে, কিছু মামলাাধীন, আবার কিছু এখনো খালি। এসব প্লটে গড়ে ওঠা দোকানগুলো থেকে নিয়মিত ভাড়া আদায় করে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, রাজউকের একাধিক কর্মকর্তাও এই ভাড়া ভাগাভাগিতে জড়িত। মাস শেষ না হতেই তাদের কাছে পৌঁছে যায় ‘অংশের টাকা’।

এ বিষয়ে রাজউক উত্তরা আঞ্চলিক অফিসের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-২) জানান, অবৈধ দখল উচ্ছেদে রাজউকের সাধারণ সভায় নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে প্লটগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। প্রক্রিয়াটি বর্তমানে চলমান।

স্থানীয় বাসিন্দারা জানান, জমজম টাওয়ার থেকে ময়লার মোড় পর্যন্ত প্রায় সাত-আটশ মিটার এলাকাজুড়ে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযানে গেলেও অল্প সময়ের মধ্যেই আবার দখল হয়ে যায়।

অভিযোগ রয়েছে, এসব প্লট ভাড়া দেওয়ার নামে তৈরি হয়েছে অপেশাদার চুক্তিপত্র— যেখানে ভাড়াটিয়াদের সঙ্গে রাজউকের অনুমোদন ছাড়াই চুক্তি করে দখলদাররা। দোকান ভাড়ার অর্থ ভাগাভাগি হয় একাধিক ধাপে।

স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি জায়গা দখল করে ব্যবসা করছে একদল প্রভাবশালী। আমরা কেউ কথা বলতে পারি না। রাজউকের লোকজন সব জানে, কিন্তু ব্যবস্থা নেয় না।”

উল্লেখ্য, এসব অবৈধ দখল ও ভাড়া বাণিজ্য সরকারি রাজস্ব হারাচ্ছে, আর উত্তরা পরিণত হচ্ছে অপরিকল্পিত মার্কেট এলাকার এক ভয়াবহ দৃষ্টান্তে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০