এফ নিউজ ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’

একবিংশ শতাব্দীতে নারীরা সব ক্ষেত্রেই নিজেদের অবদান রাখছে। তবে জীবনের প্রতি ক্ষেত্রেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কেননা একটা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত যৌন হয়রানির স্বীকার হয়। এমনকি বলিউডের অভিনেত্রীদের এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। এমন এক অভিজ্ঞতার কথাই জানালেন বলিউড অভিনেত্রী ফাতিমা সনা শেখ।

দৈনিক সকালের সময়ের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জনসমক্ষে একবার যৌন হেনস্থার শিকারের কথা শেয়ার করেছেন।

দৈনিক সকালের সময়ের প্রতিবেদনে জানা যায়, ফাতিমা বলেন, একবার এক ব্যক্তি খুব খারাপভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সেই লোকটাও আমাকে পাল্টা মারধর শুরু করে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি গায়ে হাত তুলি। কিন্তু সেটা লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারধর করে এবং আমি পড়ে যাই।

এই ঘটনা ফাতিমার জীবন কতটা বদলে দিয়েছিলো এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারলাম, এই ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাবো।

শুধু এই একবার নয়, করোনার সময়েও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ফাতিমাকে। মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন এক টেম্পুচালক তার পিছু নেয়।

ফাতিমার বলেন, আমাকে দেখে অদ্ভুত শব্দ করছিলো লোকটা। বাড়ির গলিতে ঢোকার আগ পর্যন্ত পিছু নিয়েছিলো তিনি।

তারকা হলেও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় বলে আক্ষেপ করে তিনি বলেন, এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ার জন্য শুধু একজন মেয়ে হয়ে জন্মালেই হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০