এফ নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি হামলার পরও যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব পড়বে না, আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার কারণে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সংক্রান্ত আলোচনায় কোনো প্রভাব পড়বে না। 

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

দোহায় ইসরায়েলের এই হামলা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়ার ওপর কী প্রভাব ফেলবে— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি এটি এতে মোটেও প্রভাব ফেলবে না। আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি চাই এবং আমরা তাদের খুব দ্রুত মুক্তি চাই। আশা করি এটি ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।’

তবে টাইমস অব ইসরায়েলের খবরে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় জড়িত একজন আরব কূটনীতিক বলেছেন যে, দোহায় ইসরায়েলের হামলার পর থেকে সব ধরনের মধ্যস্থতার প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন যে, ট্রাম্প মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন যে, হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করার সিদ্ধান্তটি বুদ্ধিমানের কাজ ছিল না। তিনি এই হামলার খবর শুনে ক্ষুব্ধ হয়েছিলেন বলেও জানান। জবাবে নেতানিয়াহু বলেন যে, হামলা চালানোর জন্য তাদের খুব কম সময় ছিল এবং তারা সেই সুযোগটি কাজে লাগিয়েছেন।

দোহায় ইসরায়েলের এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চীন ও রাশিয়াসহ বিশ্বের বহু দেশ এই হামলার নিন্দা জানিয়েছে এবং আরব বিশ্বও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। এদিকে, ইসরায়েলের হামলার পর বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে কাতার একটি জরুরি আরব-ইসলামী শীর্ষ সম্মেলনের আহ্বান করেছে। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০