এফ নিউজ ডেস্ক
৯ জুন ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

কুমিল্লা জেলা পরিষদের বরাদ্দকৃত সরকারি ক্রীড়া সামগ্রী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ব্যানারে বিতরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জুন) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে এনসিপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওতাধীন প্রায় ৩৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে প্রায় ১৯ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণের বরাদ্দ দেওয়া হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে- একটি ক্রিকেট ব্যাট, একটি ফুটবল, এক সেট গ্লাভস, এক সেট স্ট্যাম্প এবং তিনটি ক্রিকেট বল।

তবে অভিযোগ রয়েছে, এসব ক্রীড়া সামগ্রী সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের কথা থাকলেও জাতীয় ছাত্রশক্তির ব্যানারে তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ব্যানার ও প্রচারণায় সরকারি প্রকল্পের পরিবর্তে রাজনৈতিক সংগঠনের নাম ও পরিচিতি ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ব্যানারটি আমি আগে লক্ষ্য করিনি, আমাকে দেখিয়ে করলে হয়তো এমন হতো না।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, ৩৮০টি প্রতিষ্ঠানের নামে জেলা পরিষদ এসব ক্রীড়া সামগ্রী বরাদ্দ দিয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে তা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করার কথা। তবে জেলা পরিষদের এই প্রকল্পের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A1%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০