এফ নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মা হারানোর ২২ দিন পর ডাকাতের হাতে নিহত বাবা, অনাথ ২ শিশু

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা অংশে ডাকাতদলের হামলায় উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল্লাহ (৩০) উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। গত ২২ দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা। মাত্র ২২ দিনের মাথায় পরপারে পাড়ি দেওয়া এই দম্পতির পরিবারে দুই শিশু সন্তান রয়েছে।

ডাকাতি ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জড়িতদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান চলছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট এলাকায় রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায় ডাকাত দল। এ সময় ডাকাতদের মারধরে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত চারজনকেও স্থানীয়রা হাসপাতালে নেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্পটে ডাকাত দল তৎপর হয়ে উঠেছে। প্রায় গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে।

উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক রাসেল চৌধুরী বলেন, ২২ দিন আগে প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন মাহমুদুল। রোগাক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হয়। তাদের সংসারে অবুঝ দুই শিশু সন্তান রয়েছে। জানি না মা-বাবা হারা অবুঝ দুই শিশু সন্তানের ভবিষ্যৎ কি? সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই। এতিম অবুঝ দুই শিশুর দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানাচ্ছি।

কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০