এফ নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন ও উন্নত প্রযুক্তির একটি রকেট ইঞ্জিনের সফল ‘গ্রাউন্ড টেস্ট’ সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে এই পরীক্ষা তদারকি করেছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপটি সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিকায়নের একটি অংশ।

বার্তা সংস্থা এএফপি ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের জন্য কঠিন-জ্বালানিযুক্ত (Solid-fuel) রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করছে। এই ধরনের ইঞ্জিন ব্যবহারের ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না এবং অত্যন্ত দ্রুততার সাথে ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব হয়।

কেসিএনএ-এর তথ্য অনুযায়ী, এই গ্রাউন্ড জেট টেস্টে আধুনিক ‘কম্পোজিট কার্বন ফাইবার’ উপাদান ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটির সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ কিলোটন। গ্রাউন্ড টেস্টের মাধ্যমে মূলত রকেটের ইঞ্জিন ও জ্বালানি স্থির অবস্থায় রেখে সেটির কার্যক্ষমতা যাচাই করা হয়। তবে পরীক্ষাটি ঠিক কবে এবং কোথায় চালানো হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পিয়ংইয়ং।

সম্প্রতি উত্তর কোরিয়ার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে কিম জং উন নিজের দেশকে একটি অপরাজেয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপট টেনে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক সামরিক মহড়া ও ইঞ্জিন পরীক্ষা মূলত ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল। দেশটির জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষাটি চালানো হয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০