admin
১৯ জুলাই ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুটিংয়ের কমিটি ঘোষণার পর সহকারী কোচ শারমিনের পদত্যাগ

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের নতুন কমিটি ঘোষণার দিনই পদত্যাগ করেছেন জাতীয় শুটিং দলের সহকারী কোচ শারমিন আক্তার (রত্না)। শারমিন প্রথম দফায় ২০২২–২৩ সাল পর্যন্ত সহকারী কোচের দায়িত্বে ছিলেন। এক বছর বিরতির পর ২০২৪ সালের আগস্টে, সরকার বদলের পর তিনি ফেরেন সহকারী কোচ ও ক্যাম্প কমান্ডার হিসেবে।

কিন্তু ১৬ জুলাই ফেডারেশনের নতুন ১৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণার পরপরই তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ১৮ জুলাই, শুক্রবার সামনে আসে।পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণ’ দেখালেও বাস্তবে তার সরে দাঁড়ানোর পেছনে নতুন কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তিই প্রধান কারণ, এমনটাই বলছেন শুটিং সংশ্লিষ্ট অনেকে।

শারমিন বলেন, ‘যে কমিটি গঠন করা হয়েছে, তা আমার পছন্দ হয়নি। এখানে বিতর্কিত লোক আছে। সভাপতি মনোনয়নও আমার ভালো লাগেনি। এত দিন বলা হচ্ছিল, শুটিং একটি স্পর্শকাতর ফেডারেশন—এখানে অস্ত্র ও গোলাবারুদের বিষয় আছে। কিন্তু যেভাবে কমিটি গঠিত হয়েছে, তা দুর্বল ও বিতর্কিত। আমি এই কমিটির অধীন কাজ করতে আগ্রহী নই।’

জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত নতুন কমিটির সভাপতি করা হয়েছে সাবেক ক্রীড়াসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। কমিটির অন্যান্য পদে রয়েছেন: সহসভাপতি: রেমো রউফ চৌধুরী ও আবদুস সালাম খান, , সাধারণ সম্পাদক: অভিনেত্রী ও শুটিং সংগঠক আলেয়া ফেরদৌস, যুগ্ম সম্পাদক: সাবেক শুটার জি এম হায়দার, কোষাধ্যক্ষ: আহমেদ কবির।

তবে ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির আহ্বায়ক বলেছেন, ‘এটা আমাদের দেওয়া কমিটি নয়। অন্য ফেডারেশনগুলোর কমিটি সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী হলেও, শুটিংয়ের ক্ষেত্রে তা হয়নি।’

শারমিন আক্তার রত্না শুধু কোচ নন, প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেও ক্রীড়াঙ্গনে পরিচিত। ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে স্বর্ণপদক জয় করেন। এক যুগেরও বেশি সময় তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একজন সফল শুটার হিসেবে পরিচিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০