এফ নিউজ ডেস্ক
১ মে ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে ম্যানইউর সঙ্গে নতুন চুক্তি মাইনুর

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন কোবি মাইনু। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত তিনি ওল্ড ট্র্যাফোর্ডে থাকছেন। এর মাধ্যমে এক মাস ধরে চলতে থাকা শঙ্কার অবসান হলো।

২১ বছর বয়সী মাইনু ২০১৪ সালে ইউনাইটেডের একাডেমি থেকে সিনিয়র দলে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত ইউনাইটেডের হয়ে খেলেছেন ৯৮টি ম্যাচ। গোল করেছেন সাতটি। এর মধ্যে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপের ফাইনালে রয়েছে মাইনুর করা এক গোল।

সাবেক বস রুবেন আমোরিমের অধীনে মাইনু খুব একটা সুবিধা পাননি। গত আগস্টে ধারে অন্যত্র যাওয়ার অনুরোধ করলে সেটাও নাকচ হয়ে গিয়েছিল। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র একটি ম্যাচে মূল দলে খেলেছেন।

তবে আমোরিম বরখাস্ত হওয়ার পর মৌসুমের শেষ পর্যন্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাইকেল ক্যারিকের অধীনে নতুন করে উজ্জীবিত হয়েছেন মাইনু। এরপর থেকে একটি ম্যাচ ছাড়া সবগুলোতেই একাদশে ছিলেন এই মিডফিল্ডার এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ইউনাইটেড প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে এসে প্রায় নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগে ফেরা।

মাইনু বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই আমার ঘর, এই বিশেষ ক্লাবটি আমার পরিবারের জন্য সবকিছু। আমরা সবাই ক্লাবের ভেতরে গতি তৈরি হতে দেখছি। আগামী বছরগুলোতে বড় শিরোপার জন্য নিয়মিত লড়াই করতে দলকে সাহায্য করার জন্য আমি নিজের ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০