admin
২৮ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জর্জিনাকে দেওয়া ৬১ কোটি টাকার আংটিতে রোনালদোর ‘গোপন বার্তা’

দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্ককে এবার বিয়েতে রূপ দিতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। দুই সপ্তাহ আগে বাগদান সেরেছেন এই জুটি। সেই মুহূর্তে জর্জিনাকে উপহার দেওয়া রোনালদোর হীরার আংটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

রোনালদোর দেওয়া আংটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় নানা জল্পনা। যুক্তরাজ্যের বিখ্যাত গহনা প্রতিষ্ঠান ‘সেভেন্টি সেভেন ডায়মন্ডস’-এর ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমাইন্ড জানিয়েছেন, জর্জিনা রদ্রিগেজের আঙুলে পরিহিত এনগেজমেন্ট রিংটির ওজন আনুমানিক ৩৫ ক্যারেট। এটার দাম ৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬১ কোটি টাকা।

টোবিয়াস আরও বলেন, ‘আংটিটি মনে করিয়ে দেয় বিখ্যাত “টেইলর-বার্টন ডায়মন্ড”- এর কথা। স্ত্রী এলিজাবেথ টেইলরকে তার স্বামী রিচার্ড বার্টন এই আংটি উপহার দিয়েছিলেন। সেটা ছিল ৬৯.৪২ ক্যারেটের নাশপাতি আকৃতির হীরা।’

তবে শুধু দাম বা আকৃতি নয়, রোনালদোর দেওয়া এই আংটিতে রয়েছে একটি গোপন বার্তা।

এছাড়াও ‘দ্য মিরর’-কে টোবিয়াস জানান, এই আংটির নকশা তাদের স্মৃতি, বর্তমানের প্রতিশ্রুতি ও ভবিষ্যতে একত্রে থাকার অঙ্গীকারের প্রতিফলন। এই আংটির মাধ্যমে বোঝা যায়, ‘তুমি আমার চিরন্তন, আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।’

এর আগে গত ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনা একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়- বাম হাতে ঝলমলে হীরার আংটি পরে রোনালদোর হাতের ওপর নিজের হাত রেখেছেন তিনি। ছবির ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘আমি রাজি। এ জীবন কেন, পরের জন্মেও তোমাকে চাই।’

বিয়ের আংটি সাধারণত বা হাতে পরা হয়, আর ককটেল আংটি ডান হাতে। তবে জর্জিনা যে আংটি পরেছেন, সেটি বাম হাতে থাকায় অনেকেই ধরে নিচ্ছেন- এটাই তাদের বাগদানের আংটি। তবে রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a7%ac%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০