এফ নিউজ ডেস্ক
১৩ মে ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তা পাচ্ছেন না ফুটবল রেফারিরা

ফুটবল দুনিয়ায় মাঠে খেলা শুরু হওয়ার আগে, খেলা চলাকালীন কিংবা খেলা শেষ হওয়ার পর রেফারিদের নিরাপত্তা সুরক্ষিত থাকে। রেফারিদের সিদ্ধান্ত কারও অপছন্দ হলেও কিছু করার থাকে না। তবুও রেফারিরা সুরক্ষার মধ্য দিয়ে যাওয়া-আসা করেন। কিন্তু বাংলাদেশের ফুটবলে উলটো চিত্র। রেফারিরা আক্রোশের শিকার হচ্ছেন মাঠে। 

 

অনুষ্ঠানরত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে মাঠে ঢুকে রেফারিকে মারধর করা হয়েছে। এমন ঘটনা অহরহ ঘটছে। কিন্তু বাফুফে এসবের খবর রাখে না। রেফারিদের দাবি অনেক ম্যাচে বাফুফের লোকজনও মাঠে আসে না। খেলা হয় এতিমের মতো। সব দায় থাকে রেফারি, সহকারী রেফারি, ম্যাচ কমিশনারের। কোনো রকমে ম্যাচটা শেষ করার সব দায়িত্ব যেন তাদের। সেটা দেখে বাফুফের লোকজনও আস্থা রাখে, মাঠে যাওয়ার প্রয়োজন মনে করে না।

বসুন্ধরা কিংসের মাঠে প্রিমিয়ার লিগে আবাহনী-বসুন্ধরা ম্যাচে ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জীর গায়ে ধাক্কা দিয়েছেন কিংসের ফুটবলার সাদ উদ্দিন। তিনি জাতীয় দলে খেলেন। এমন একজন ফুটবলার কীভাবে ম্যাচ কমিশনারকে ধাক্কা দেন। একজন সিনিয়র ফুটবলারের এমন আচরণ দেখে জুনিয়ররা কী শিখবেন। সাদ উদ্দিন নিজেকে ব্যাডবয় হিসেবে তুলে ধরেছেন। ক্লাবের পরিচয়টাকে ব্যবহার করেও মাঠে রেফারিদের সঙ্গে বাজে আচরণ করা হচ্ছে। বসুন্ধরা কিংস-আবাহনী ম্যাচের পর যেভাবে হট্টগোল বেধে ছিল তার মূলে ছিলেন কিংসের দুজন স্টাফ। তারা মাঠে ঢুকে নিরাপত্তা নষ্ট করেছেন।

আগে একবার বড় ঘটনা ঘটেছিল প্রথম বিভাগ ফুটবল লিগে। ১৯৭৯ সালে স্ট্রাইকার এনায়েত রেফারি দলিল খানের গায়ে হাত তুলে নিষিদ্ধ হলেও পরে সেটি প্রত্যাহারও করা হয়েছিল। সেটাই ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। আশির দশকের ফুটবলে রেফারির গায়ে হাত তুলে শাস্তি পেয়েছেন অনেক ফুটবলার।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এবার রেফারিকে মারধরের একাধিক ঘটনা ঘটেছে। তিনটি ঘটনা ঘটেছে। পরশু পূর্বাচলে জলসিঁড়ির মাঠে চ্যাম্পিয়নশিপ লিগে রেফারি নয়ন চৌধুরীকে মারতে মারতে মাটিয়ে শুয়ে দেওয়া হয়েছিল। তাকে যেভাবে মারা হয়েছে তা দেখে রীতিমতো সবাই বিস্মিত। নিরাপত্তা নেই। যে কেউ মাঠে ঢুকে রেফারিকে মারতে পারেন। চারদিকে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। চাইলেই দৌড়ে রেফারিতে ছোঁয়া যায়। ওখানে নেই কোনো সিকিরিউটি। রেফারিদের জন্য সিকিরিউটি নেই। পরশুর ঘটনার আগেও বিসিএলের খেলায় রেফারিকে মারা হয়েছে। একই ভেন্যুতে এবার দুই দুই বার রেফারি মারধরের শিকার হলেন।

বিসিএলের খেলায় গাজীপুরেও রেফারি মারধরের ঘটনা ঘটেছে। সহকারী রেফারির হাত থেকে ফ্ল্যাগ কেড়ে নিয়ে সেটা দিয়ে রেফারি জসিমকে মারতে গিয়েছেন। সাইড লাইন থেকে অনেকেই মাঠে ঢুকে পড়েছেন। ক্লাব কর্মকর্তা জুতা হাতে মাঠে ঢুকে রেফারিকে মারতে যাচ্ছেন। রেফারি সহকারী রেফারি জীবন বাঁচাতে দৌড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। উত্তেজনা মুহূর্তে ক্লাবগুলো রেফারিদের গায়ে হাত তুলছেন। তাদের সঙ্গে থাকা লোকজন গিয়ে মারতে যাচ্ছেন। আর খেলা শেষ হয়ে ক্লাবগুলো এগিয়ে এসে বলছে যারা মারামারি কছে তাদেরকে চেনেন না।

একজন রেফারি নাম প্রকাশ না করে বলছেন, ‘ক্লাবের যেসব লোকজন রেফারিকে মারছেন তারাই খেলা শেষে বলছেন আমরা ওদেরকে চিনি না। আমাদের ক্লাবের কেউ না-ক্লাবের কেউ না হলে পথচারীরা কেন মারামারি করবে।’

রেফারিরা বলছেন, ‘এমনিতেই পারিশ্রমিক পাই না। তার ওপর আমরা মাঠে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদেরও আত্মীয়স্বজন আছে, পরিবার আছে, সামাজিক মর্যাদা আছে। এভাবে রেফারিরা যদি মার খেতে থাকে তাহলে জীবন হুমকির মধ্যে পড়বে। জলসিঁড়ির মাঠে যেভাবে রেফারিকে মারা হয়েছে এটা রীতিমতো অ্যাটেমড টু মারডার। এসব ক্ষেত্রে মামলা হওয়া উচিত।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০