এফ নিউজ ডেস্ক
৩০ অগাস্ট ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। আজ সিলেটের লাক্কাতুরায় সেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য টাইগার বাহিনী দীর্ঘ প্রায় এক মাসের প্রস্তুতি নিয়েছে। সেই প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লিটন কুমার দাসদের প্রধান কোচ ফিল সিমন্স।

 

মনোমুগ্ধকর লাক্কাতুরায় সন্ধ্যার ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। গেল কয়েক দিন ধরে সিলেটে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের মতে, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেসব নিয়ে ভাবছে না দুই দল। আপাতত মাঠে নেমে লড়াইয়ের জন্যই প্রস্তুত টাইগার ও ডাচ বাহিনী।

এই সিরিজকে বাংলাদেশ যেমন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখছে, তেমনি নেদারল্যান্ডস দেখছে আগামী ফেব্রুয়ারিতে বসতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বৈশ্বিক আসরটি ভারত ও শ্রীলঙ্কায় হবে। তাই ডাচ বাহিনী এই উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রথম ধাপ হিসেবে দেখছে সিলেটের সিরিজকে। গতকাল টাইগার কোচ সিমন্স জানিয়েছেন, সিলেটের এমন উইকেট, যা বিশ্বের বিভিন্ন দেশের উইকেটের সঙ্গে মিল রয়েছে। নেদারল্যান্ডসও সেটি বিশ্বাস করে। তাই প্রস্তুতির শুরুটা এখান থেকেই হচ্ছে।

লাল-সবুজের প্রতিনিধিরা গেল ৬ আগস্ট থেকে মিরপুরে ক্যাম্প শুরু করেছিলেন। ফিটনেস ও কন্ডিশনিং কোচ নাথান কেলি ক্রিকেটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন। তারপরে পাওয়ার হির্টিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেছেন লিটনরা। এবার ডাচদের বিপক্ষে সেই প্রস্তুতির মঞ্চায়নের পালা। বাংলাদেশের ব্যাটিং নিয়ে বিশেষভাবে কাজ করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। দীর্ঘদিনের প্রস্তুতি কতটা কাজে দিচ্ছে বাংলাদেশের, সেটিই যেন দেখার অপেক্ষা এবার। টাইগারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ডাচ বাহিনী, তার ইঙ্গিত দিয়েছেন ডাচদের প্রধান কোচ রায়ান কুক। তিনি জানিয়েছেন, তার শিষ্যরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে, যেন বাংলাদেশেকে তারা হারাতে পারে। আরো খবর খেলার পাতায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b8-%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০