এফ নিউজ ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্যিক ফ্লাইটেই দেশে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে কলকাতায় আটকা পড়েছিল ক্যারিবীয়ান ক্রিকেটাররা। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ বা সীমিত হয়ে পড়ায় এর আগে আইসিসির চার্টার্ড ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ দলের দেশে ফেরার প্রচেষ্টা বারবার বিলম্বিত হয়েছে।

অবশেষে বাণিজ্যিক ফ্লাইটেই ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। কিছু খেলোয়াড় আগেই দেশে ফিরে গেছেন। আর বাকীদের গতকাল) মঙ্গলবার ও বুধবার দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

অবশেষে সুখবর পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ৪ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ভারত ছাড়তে পারেনি এখনো। আইসিসি জানিয়েছে, আজ রাতে ভারত ছাড়তে শুরু করবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সব খেলোয়াড় আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত ছাড়বেন।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে সিডব্লুআই জানিয়েছে, ‘পুরুষ ও নারীদের আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সব ভ্রমণ ও থাকা-খাওয়ার ব্যবস্থা আইসিসির মাধ্যমে সমন্বয় ও পরিচালনা করা হয়। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলকে পরিবহন করার জন্য নির্ধারিত চার্টার্ড ফ্লাইটটি বারবার বিলম্বিত হয়েছে। খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ দল ভ্রমণের অপেক্ষায় ভারতে ৯ দিন অবস্থান করেছে। তবে বৈশ্বিক উত্তেজনা ও বিমান নিয়ন্ত্রণ–সংক্রান্ত বিধিনিষেধের কারণে আইসিসির চার্টার্ড ফ্লাইট নিয়ে চলমান অনিশ্চয়তায় পরিস্থিতি ক্রমেই আরও চাপপূর্ণ হয়ে ওঠে।’

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘খেলোয়াড় ও স্টাফদের সুস্থতা ও নিরাপত্তার স্বার্থে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আইসিসিকে জানিয়েছে, চার্টার্ড ফ্লাইট অনিশ্চিত হওয়ায় আর অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। এরপর সিডব্লুআই, খেলোয়াড় এবং অন্য অংশীদারেরা আইসিসির সমন্বয়ে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিছু খেলোয়াড় ও স্টাফ ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন এবং বাকি সদস্যরা ১০ মার্চ মঙ্গলবার ও আগামীকাল (আজ) ১১ মার্চ বুধবার ফিরবেন।’

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের মূলত ভারত ছাড়ার কথা ছিল গত শনি-রোববার। কিন্তু রোববার সকালে আইসিসি জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় তাদেরকে কলকাতা থেকে সরিয়ে নিতে একটি চার্টার ফ্লাইট বুকড করা হয়েছে। সেই বিমান জোহানেসবার্গে থেকে অ্যান্টিগায় পৌঁছাবে।

তবে জানা গেছে, সোমবার সকালে আইসিসি দুটি দলকে জানায় যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। পরে সোমবারই দুটি দলকে জানানো হয়, তাদের চার্টার্ড ফ্লাইট মঙ্গলবার বেলা দুইটায় ঠিক করা হয়েছে। পরে সেই ফ্লাইটও বাতিল হয়ে যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০