এফ নিউজ ডেস্ক
৪ মে ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাধ্য হয়েই বৈভবকে খেলাচ্ছে রাজস্থান

বয়স ১৪ বছর ৩২ দিন। এই বয়সেই আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৮ বলে ১০১ রান করেন তিনি। এই এক ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়ে দেন তরুণ এই ব্যাটার।

 

অথচ খেলার সুযোগই পেতেন না বৈভব। রাজস্থানের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন চোটে পড়ার কারণেই একাদশে সুযোগ পাচ্ছেন বিহার থেকে উঠে আসা এই বিস্ময় বালক। মূলত সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পাচ্ছেন বৈভব।

স্যামসন সুস্থ থাকলে খেলাই হতো না বৈভবের। এমনটা জানিয়েছেন রাজস্থানের পেস বোলিং কোচ শেন বন্ড। তিনি বলেন, ‘সঞ্জু ফিট থাকলে বৈভব খেলতো না।’

সেইসঙ্গে সুযোগ পাওয়ায় বৈভবকে খোলা মনে খেলার স্বাধীনতা দেওয়া হবে বলেই জানিয়েছেন বন্ড। তিনি আরও বলেন, ‘মাঠে গিয়ে যাতে নিজের মতো খেলে সেই লাইসেন্স দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সে ভালোই খেলছে।’

বন্ড বলেন, ‘আমরা যারা কোচিং দলে রয়েছি তারা অকারণে বৈভবের কাছে বিষয়টা জটিল করে দিতে চাই না। গত ম্যাচে ও ভালো খেলতে পারেনি ঠিকই। কিন্তু ওকে নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি।’

রাজস্থান বৈভবের কাছ থেকে ভয়ডরহীন খেলা চাইছে বলে জানিয়েছেন বন্ড। তিনি বলেন, ‘আমি জানি বিক্রম রাঠৌর ওর সঙ্গে ম্যাচের পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেন। কাদের বিরুদ্ধে খেলতে হবে সেটাও বৈভবকে জানিয়ে দেন। এই ম্যাচেও তাই করেছেন। তার বাইরে বলতে পারি, বৈভব খুব ভালো ছেলে। ওর ব্যাট চলুক, সেটাই সবাই চাই।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০