এফ নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায়ী সংবর্ধনা পেলেন রুবেল, বিসিবির প্রতি জানালেন কৃতজ্ঞতা

দীর্ঘ এক যুগের পথচলার অবসান হলো রুবেল হোসেনের। গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ডানহাতি পেসার। দেশের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে ঢোকেন রুবেল হোসেন

রুবেল ও তার ছেলের হাতে বিদায়ী সম্মাননা তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম। এ সময় রুবেলকে একটি বিশেষ স্মারক এবং তার তিন সংস্করণের জার্সি বাঁধাই করে তুলে দেওয়া হয়।

বিদায়বেলায় আবেগাপ্লুত হন রুবেল। এমন আয়োজনের জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দল থেকে অবসর নিই, তখন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন দেন। তিনি আমাকে বলেন, রুবেল তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই। এমন আয়োজনের জন্য বিসিবির প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।’

রুবেলকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট

পরিবার-কোচ থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পেসার আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই। ২০০৯ সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

কোচ সারোয়ার ইমরানের হাত ধরে পেসার হান্ট থেকে জাতীয় দলে আসেন রুবেল। তাই বিদায়বেলায় এই কোচকে স্মরণ করে তিনি বলেন, ‘আমাকে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয়। তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং তাকে শুভকামনা জানাই।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০