এফ নিউজ ডেস্ক
২৭ অগাস্ট ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসুর ভিপিপ্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে রুমমেটের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর তাকে পুলিশে সোপর্দ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত রবিউলকে সহপাঠীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর শিক্ষার্থীদের রোষ এড়াতে জালাল নিজের কক্ষে আবদ্ধ ছিলেন। পরে প্রক্টর ও প্রভোস্টের সহায়তায় শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালায় ও শব্দ করতে থাকে। এতে ঘুম ভেঙে গেলে আমি আপত্তি জানাই। তখন সে আমাকে অবৈধ ও বহিরাগত বলে গালাগাল করে। প্রতিবাদ করলে সে টিউবলাইট দিয়ে মাথায় আঘাত করে। লাইট ভেঙে বুকের বাম পাশে গভীর ক্ষত হয়। পরে কোনোমতে আমি আত্মরক্ষা করি।’

এ ঘটনায় হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করেন। তিনি বলেন, ‘এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘হল প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করেছে। প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আসন্ন ডাকসু নির্বাচনে জালালের প্রার্থিতা বিষয়ে প্রক্টর বলেন, ‘প্রার্থিতা থাকবে কি থাকবে না, সেটা নির্বাচন কমিশন তাদের বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

এ ঘটনায় শিক্ষার্থীদের একাংশ প্রভোস্টের পদত্যাগের দাবি তুলেছেন। প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীরা যদি আনুষ্ঠানিকভাবে উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবিদাওয়া উপস্থাপন করে, সে ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০