এফ নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোমাঞ্চকর লড়াইয়ে রেয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

কিলিয়ান এমবাপে মাঠে নামার পর পাল্টে গেল খেলার চিত্র। ফরাসি তারকার ছোঁয়ায় বদলে যাওয়া রেয়াল মাদ্রিদ এক পর্যায়ে এগিয়েও গেল। থিবো কোর্তোয়ার ভুলের সুযোগ নিয়ে সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল বার্সেলোনা। যখন মনে হচ্ছিল ম্যাচের নিষ্পত্তি হবে টাইব্রেকারে, তখনই দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন জুল কুন্দে। ঘটনাবহুল লড়াইয়ে কোপা দেল রের শিরোপা জিতল হান্সি ফ্লিকের দল।

সেভিয়ায় শনিবার রাতের রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩২তম শিরোপা। ২৪টির বেশি নেই আর কারো।

পেদ্রির চমৎকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ‍্যে দুই গোল করে এগিয়ে যায় রেয়াল। সরাসরি ফ্রি কিকে নিজের প্রথম গোলে এমবাপে সমতা ফেরানোর পর দলকে এগিয়ে নেন অহেলিয়া চুয়ামেনি।

সে সময়ে রেয়ালকেই শ্রেয়তর দল মনে হচ্ছিল। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৪তম মিনিটে ম‍্যাচে সমতা ফেরান ফেররান তরেস। এরপর কুন্দের ওই গোল গড়ে দেয় ব‍্যবধান।

ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেসের মন্তব‍্যের জের ধরে ম‍্যাচের আগের দিন পরিস্থিতি ছিল উত্তপ্ত। অনুশীলন ও সংবাদ সম্মেলনসহ ম‍্যাচের আগের সকল আনুষ্ঠানিকতা বর্জন করে রেয়াল। রেফারি পরির্তনেরও দাবি জানায় তারা, যদিও তাতে সাড়া মেলেনি।

অমন তাতানো ম‍্যাচের শেষটাও যথেষ্ট আগুনে। ম‍্যাচের অন্তিম সময়ে ফ্রি কিকের দাবিতে উত্তাল হয়ে ওঠে রেয়ালের বেঞ্চ। রেফারির দিকে কিছু একটা ছুঁড়ে লাল কার্ড দেখেন আন্টোনিও রুডিগার। তাকে থামিয়ে রাখতে বেগ পেতে হচ্ছিল রেয়ালের কোচ, খেলোয়াড়দের।

এমন ম‍্যাচের শুরুটা ছিল বেশ সাদামাটা। বল দখলে রেখে গোলের সুযোগ খুঁজতে থাকে বার্সেলোনা, সে সময় রেয়ালক মনে হচ্ছিল লক্ষ‍্যহীন। তৃতীয় মিনিটে কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি কুন্দে।

একাদশ মিনিটে বড় এক ধাক্কা খায় রেয়াল। চোট পেয়ে মাঠ ছাড়েন ফেরলঁদ মঁদি। ফরাসি লেফট-ব্যাকের জায়গায় নামেন ফ্রান গার্সিয়া। পাঁচ মিনিট পর রাফিনিয়ার ক্রস রেয়ালের ডি-বক্সে ফেদে ভালভের্দের হাতে লাগলে হ্যান্ডবলের জোরাল আবেদন করে বার্সেলোনা। তবে তাতে সাড়া দেননি রেফারি।

১৯তম মিনিট পর লামিনে ইয়ামালের আড়াআড়ি শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না থিবো কোর্তোয়া। তবে তিন মিনিট পর ফ্রি কিকের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন রেয়াল গোলরক্ষক, ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান কুন্দের জোরাল হেড।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০