নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ বছরের চুক্তিতে ‘স্বপ্নের ক্লাবে’ ব্রাজিলিয়ান তারকা

ছোটবেলা দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগ দেখতেন ব্রাজিলের তারকা ফুটবলার ম্যাথিউস কুনহা। তখন থেকেই স্বপ্ন দেখতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়ানোর। অবশেষে ৫ বছরের চুক্তিতে উলভারহ্যাম্পটন ছেড়ে ‘স্বপ্নের ক্লাবে’ যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।

বৃহস্পতিবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে কুনহার সঙ্গে চুক্তি সম্পন্ন করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ১০৩৮ কোটি টাকা (৬২.৫ মিলিয়ন পাউন্ড) খরচ করে পাঁচ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা। চুক্তি অনুযায়ী ২০৩১ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন তিনি।

ম্যানইউতে যোগ দিয়ে কুনহা বলেন, ‘ম্যানইউর খেলোয়াড় হওয়ার অনুভূতি ভাষায় বর্ণনা করা কঠিন। যখন থেকে আমি ব্রাজিলে ছোট ছিলাম এবং আমার দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগের খেলা দেখতাম, তখন থেকেই ইংল্যান্ডে ইউনাইটেড আমার প্রিয় দল ছিল এবং আমি লাল জার্সি পরার স্বপ্ন দেখতাম।’

তিনি আরও বলেন, ‘দলকে জানার এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি প্রাক-মৌসুম শুরুর অপেক্ষায় আছি। আমার পুরো মনোযোগ এখন দলের মূল্যবান অংশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করা এবং এই ক্লাবটিকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে সাহায্য করা।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০