এফ নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭৫ বছরের মাদ্রিদ ডার্বিতে প্রথমবার বিধ্বস্ত রিয়াল, হজম করেছে ৫ গোল

লা লিগার ইতিহাসে এমন রাত খুব কম এসেছে। ৭৫ বছরের মধ্যে এই প্রথমবার মাদ্রিদ ডার্বিতে পাঁচ গোল হজম করে বিধ্বস্ত লস ব্লাঙ্কোসরা। অথচ নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ছিল টানা ছয় জয়। দলে নতুন মুখ আর মাঠে আত্মবিশ্বাস নিয়ে মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মেট্রোপলিটনে সবকিছু যেন ধসে পড়ল। ৫-২ গোলে হারলো অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে।

 

আগের ছয় ম্যাচে দুটি জয় পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ যেন জ্বলে উঠল রিয়ালকে পেয়ে। ম্যাচের ১৪ মিনিটেই গিলিয়ানো সিমিওনের পাস থেকে লে নরমান্দ গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ায় রিয়াল। ১০ মিনিট পর গুলারের নিখুঁত পাস ধরে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। চলতি লিগে এটি তার অষ্টম গোল। এরপর ৩৬ মিনিটে গুলার নিজেই গোল করে দলকে লিড এনে দেন। ভিনিসিয়ুসের বাড়ানো বলে এক স্পর্শে বল জালে পাঠান এই তুর্কি মিডফিল্ডার। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সোরলথের হেডে সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে রিয়াল যেন ছন্দ হারিয়ে ফেলে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন আলভারেজ। এরপর ৬৩ মিনিটে তার ফ্রি-কিকে বল সরাসরি জালে গড়ায়। ম্যাচের শেষ মুহূর্তে ২২ ম্যাচ গোলখরায় থাকা গ্রিজম্যানও স্কোরশিটে নাম তোলেন।

তবে বল পজিশনে রিয়াল এগিয়ে থাকলেও (৬৩%) আক্রমণে ছিল ছন্নছাড়া। ছয়টি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পেরেছে সফরকারীরা। বিপরীতে ১৩টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু আক্রমণে অতটা সংগঠিত ছিলেন না এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।

৫-২ ব্যবধানে এই বড় হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে এখনও রিয়াল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। তবে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। রোববার (২৮ সেপ্টেম্বর) কাতালানরা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a7%ad%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০