এফ নিউজ ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরল ঘটনা: ইংল্যান্ডের সমান রানেই থামল ভারতও

ঐতিহাসিক লর্ডসে নাটকীয় সমতা দেখা গেল বহু বছর পর। প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের করা ৩৮৭ রানের জবাবে ঠিক সমান রানেই গুটিয়ে গেছে ভারতও। টেস্ট ইতিহাসে এটি নবমবার এবং ২০১৫ সালের পর এই প্রথম দুই দলের প্রথম ইনিংস শেষ হলো সমান স্কোরে।

প্রথম ইনিংসে সমান রান করা আগের চারটি টেস্টই শেষ হয়েছিল ড্রয়ে, ফলে লর্ডস টেস্টের ফল কী হবে তা নির্ধারিত হবে বাকি দুই দিন ও দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্সে।

প্রথম ইনিংসে আগে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩৮৭ রান। ভারতও পাল্টা ব্যাটিংয়ে একই রানেই অলআউট হয়। যদিও একপর্যায়ে লিড নেওয়ার সম্ভাবনা ছিল ভারতের সামনে, কিন্তু ইনিংসের শেষ দিকে মাত্র ১১ রানের ব্যবধানে হারিয়ে ফেলে চারটি উইকেট। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন লোকেশ রাহুল (১০০), ঋষভ পান্ত (৭৪) ও রবীন্দ্র জাদেজা (৭২)। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস নেন সর্বোচ্চ ৩ উইকেট। দীর্ঘ চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার এবং অলরাউন্ডার বেন স্টোকস নেন দুটি করে উইকেট।

তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তুলেছে মাত্র ২ রান। ফলে ম্যাচের ফল নির্ভর করছে চতুর্থ ও পঞ্চম দিনের লড়াইয়ের ওপর।

এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে মাত্র আটটি ম্যাচে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। লর্ডসে প্রথম এবং সবমিলিয়ে নবমবার এমন ঘটনা ঘটল। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে প্রথম এমন কিছু দেখা গিয়েছিল। দু’দলই প্রথম ইনিংসে তোলে ১৯৯ রান। আর শেষবার একই দৃশ্যের মঞ্চায়ন হয় ২০১৫ সালে লিডসে, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে। সে বার দু’দল তুলেছিল ৩৫০ রান। চলমান টেস্টে ভারতীয় বোলারদের সামনে ধীরগতিতে রান তোলেন রুট-স্টোকসরা। যা এই সিরিজে ব্যতিক্রম দৃশ্য। একইভাবে ভারতীয় ব্যাটাররাও প্রতিপক্ষের সামনে আগ্রাসী রূপে হাজির হননি।

লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টানটান লড়াইয়ে বাহ্যিক কিছু আচরণও ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। তৃতীয় দিনের শেষ ১০ মিনিটে ম্যাচের উত্তাপ আরও বাড়ল। ভারতের ইনিংস শেষ হওয়ার পর বিরতি ছিল ১০ মিনিটের। তারপরও যা সময় ছিল তাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দু’টি ওভার করা যেত। তবে জাসপ্রীত বুমরাহদের খেলতে গিয়ে যাতে উইকেট না পড়ে, তার জন্য কৌশলের আশ্রয় নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওপেনাররা দ্বিতীয় ইনিংসের শুরুতে ইচ্ছা করে দেরি করে নামেন, যাতে একটি ওভারের বেশি না খেলতে হয়। এ ছাড়া ইনজুরির ভান ধরে সময়ক্ষেপণ করেন ওপেনার জ্যাক ক্রাউলি। যে কারণে গিল-বুমরাহরা প্রতিক্রিয়া হিসেবে তাদের উদ্দেশে করতালি দেন। এরপর স্বাগতিকদের এক ওভার ব্যাটিং শেষ হতেই দিনের খেলায় ইতি টানেন আম্পায়াররা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০