admin
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের পদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি

ছাত্রলীগের একটি কমিটিতে একসময় পদ থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ। তিনি দাবি করেছেন, ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই।

আজ সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাগুলো বলেন ফরহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি সাদিক কায়েমের পরিচয় গত শনিবার সামনে আসে। তিনি নিজেই তা প্রকাশ করেন। আজ পাওয়া যায় সেক্রেটারি জেনারেল ফরহাদের পরিচয়।

এ–ও জানা যায়, ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের ২০২২ সালের নভেম্বরে ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেক্রেটারি জেনারেলের ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফরহাদ আজ বিবৃতিতে বলেন, ‘সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবির জন্য কোনো সিভি (জীবনবৃত্তান্ত) আমি কখনো কাউকে দিইনি। বিভাগ-ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে, সেটা সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি ইনস্টিটিউটে ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই।’

ফরহাদ আরও বলেন, বিষয়টিকে তাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করেন।

ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি গতকাল রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে ডিবেটিং ক্লাবের একটি ইফতার মাহফিল অনুষ্ঠানে তানভীর হাসান ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক রাকিব সিরাজীর পাশে ফরহাদকে বসতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ফরহাদ। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, যার সব কটিই ছিল ডিবেটিং ক্লাবসংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০