এফ নিউজ ডেস্ক
২০ মে ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার আমিরাতের

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে দলটি। ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করে ২ উইকেট ও ১ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা। ম্যাচের নায়ক আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে ৪২ বল মোকাবিলায় ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়াসিম। ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে হারিয়ে আমি খুবই খুশি। পারফরম্যান্সে আমি আনন্দিত। ভাষায় প্রকাশ করার মতো নয় অনুভূতিগুলো।’

তিনি বলেন, ‘আমি সতীর্থদের আশ্বস্ত করেছিলাম যে এই রান আমরা তাড়া করতে পারব। কারণ আমরা এখানকার কন্ডিশন ভালোভাবে জানি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’

যদিও ১৯তম ওভারে গিয়ে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় আমিরাত। তবে নিচের সারির দুই ব্যাটার ধ্রুব পারাসার ও হায়দার আলির দুটি ছক্কা ম্যাচের চিত্র বদলে দেয়। এই দুই ব্যাটারের প্রশংসা করেছেন অধিনায়ক ওয়াসিম।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল। ধ্রুব একটি ছক্কা মারল, হায়দারও মারল। শেষ পর্যন্ত জিতেছি। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে নামব এবং আশা করি সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হব।’

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০