এফ নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“বাংলাদেশের উদ্যোক্তাদের সামনে যত বাধা, যেভাবে বদলাতে পারি’ — মাসুদ আলম

বাংলাদেশে উদ্যোক্তা হয়ে সামনে এগোনো মানে শুধু ব্যবসা জানা বা কঠোর পরিশ্রম নয়—অসংখ্য অদৃশ্য বাধা প্রতিদিন উদ্যোক্তাদের পথ আটকে দেয় বলে মনে করেন দেশের অন্যতম বৃহৎ আইটি প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।
সম্প্রতি অনুষ্ঠিত প্রথম আলোর গোলটেবিল আলোচনায় এই বাস্তব চিত্র উঠে এসেছে মর্মে ফেসবুকে একটি ইমেজ সংবলিত পোস্ট শেয়ার করে এই সফল আইটি উদ্যোক্তা নিজের অভিজ্ঞতা ও দেশের বর্তমান উদ্যোক্তা ইকোসিস্টেম বিশ্লেষণ করে বলেন—

১.আমলাতান্ত্রিক জটিলতা একজন উদ্যোক্তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা

তার মতে —
“লাইসেন্স, রেজিস্ট্রেশন, কাগজপত্র—এগুলো উদ্যোক্তাদের সময়, শক্তি আর সুযোগ—সবকিছুই নষ্ট করে। সেবা পেতে দেরি হলে অনেক পরিকল্পনা ভেঙে যায়।”

তিনি মনে করেন, সরকারি সেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ডিজিটালাইজেশন অপরিহার্য।

২.মানহীন প্রতিযোগিতা, ভুয়া সংগঠন ও চাঁদাবাজি উদ্যোক্তাদের জন্য একটা অদৃশ্য চাপ

অনেক উদ্যোক্তা ব্যবসা পরিচালনার পাশাপাশি অপ্রয়োজনীয় চাপের মুখে পড়ছেন। এ বিষয়ে মাসুদ আলম বলেন—
“ভুয়া সাংবাদিক, বেনামি সংগঠন কিংবা চাঁদাবাজ চক্র ব্যবসার পরিবেশকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে। এতে উদ্যোক্তারা মনোবল হারান, ব্যবসার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়।”

৩.অর্থায়নের অভাব সবচেয়ে বড় সংকট

তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ বা ফাইন্যান্সিং এখনো বড় চ্যালেঞ্জ।
মাসুদ আলম বলেন, “ভালো ব্যবসায়িক ধারণা থাকলেও অর্থায়ন না থাকলে তা এগোতে পারে না। বিশেষ করে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়া কঠিন।”

তিনি তরুণ উদ্যোক্তা-বান্ধব ফাইন্যান্সিং কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

৪.দক্ষ জনশক্তির অভাব—বিশেষ করে প্রযুক্তিতে

আইটি খাতের উদ্যোক্তা হিসেবে তিনি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন,
“আমরা ভালো টিম গড়তে পারি না—কারণ দক্ষ জনবল পাওয়া কঠিন। টেকনিক্যাল দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষা প্রয়োজন।”

৫.নীতিমালার পরিবর্তন ব্যবসায় অনিশ্চয়তা তৈরি করে

ব্যবসা শুরু করার পর মাঝপথে নীতিমালা বদলে যাওয়াকে ‘উদ্যোক্তাবান্ধব পরিবেশের বড় ঘাটতি’ হিসেবে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়—
“একটি পরিকল্পনা অনুযায়ী এগোতেই হঠাৎ নীতি বদলে যায়, ব্যবসার স্থিতিশীলতা নষ্ট হয়। স্থির নীতিগত পরিবেশ ছাড়া উন্নয়ন সম্ভব না।”

৬.সামাজিক মনোভাবও বড় বাধা

উদ্যোক্তার প্রতি সমাজের ধ্যানধারণা এখনো ইতিবাচক নয় বলে মন্তব্য করেন তিনি।
“চাকরিকে নিরাপদ ভাবা হয়, উদ্যোক্তাকে ঝুঁকিপূর্ণ। ফলে অনেক তরুণ শুরুতেই উৎসাহ হারায়।”

তবুও উদ্যোক্তারা থেমে নেই

মাসুদ আলম বলেন—
“এত কিছুর পরও উদ্যোক্তারা বাধাকে সুযোগে পরিণত করতে জানেন। তারা নতুন বাজার তৈরি করছেন, কর্মসংস্থান দিচ্ছেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রা এগিয়ে নিচ্ছেন।”

সমাধানের পথও তুলে ধরলেন তিনি

মি: মাসুদ আলম উদ্যোক্তা পরিবেশ উন্নয়নে কয়েকটি পরামর্শ দেন—

১.সরকারি সেবা সহজ ও ডিজিটাল করা

২.উদ্যোক্তা-বান্ধব ঋণ ও বিনিয়োগ সুবিধা

৩.দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ

৪.ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করা

৫.নীতিমালা স্থিতিশীল রাখা

৬.পরিবার ও সমাজে উদ্যোক্তা-বান্ধব মনোভাব গড়ে তোলা

“বাংলাদেশের ভবিষ্যৎ উদ্যোক্তাদের হাতেই”

ফেসবুক স্ট্যাসের শেষাংশে মাসুদ আলম বলেন—
“উদ্যোক্তাদের আমরা উৎসাহ, নিরাপত্তা ও সুযোগ দিতে পারলে তারা শুধু দেশ নয়—বিশ্ববাজারেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০