admin
৩ অগাস্ট ২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সাকে নিয়ে চিন্তায় থাকবে রিয়াল মাদ্রিদ: গাভি

নতুন মৌসুম শুরুর আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন বার্সা মিডফিল্ডার গাভি। গতবারের তিক্ত অভিজ্ঞতায় বার্সাকে নিয়ে এবার রিয়াল একটু বেশিই চিন্তিত বলে বিশ্বাস তার। দলবদলে গ্যালাক্টিকোরা নিজেদের শক্তি বাড়ালেও তা নিয়ে চিন্তিত নন গাভি। সেইসাথে এবারের ব্যালন ডি’অর ইয়ামালের হাতে উঠবে বলেও মনে করেন তিনি।

গত মৌসুমে মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছিল বার্সা। ঘরোয়া ট্রেবল জিতেছিল ক্লাবটি। প্রাক মৌসুমেও অব্যাহত সেই জয়ের ধারা। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে আলো ছড়াচ্ছেন গাভি। চোটের জন্য গত মৌসুমে অনেকটা সময়ই থাকতে হয়েছে মাঠের বাইরে।

শেষ কয়েকবারের দেখায় বার্সার কাছে নাকানি-চুবানি খেয়েছে রিয়াল। চারবারের দেখায় প্রতিবারই পেয়েছে হারের স্বাদ।

গাভি বলেন, আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদ আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। গতবার চার ম্যাচের চারটিতে জয় পেয়েছিলাম আমরা। আগের বারের তিক্ত অভিজ্ঞতায় আমাদের নিয়ে এবার তারা একটু বেশিই চিন্তিত থাকবে।

এদিকে, গ্রীষ্মকালীন দলবদলে বেশ কিছু ফুটবলার কিনে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে রিয়াল। তবে এতে একটুও ভীত নন, বার্সার এই মিডফিল্ডার। বলেন, গত মৌসুমে আমরা দুর্দান্ত ছিলাম। আর ওরা কিছুই জিততে পারেনি। তবে এবার ওরা খুব ভালো কিছু খেলোয়াড় নিয়ে শক্তি বাড়িয়েছে। দেখা যাক ওরা এই মৌসুমে কেমন করে। ওদের দল দারুণ তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। এটাই আসল।

সাত বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেয়া ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই থাকছেন বিশ্বসেরাদের সঙ্গে তুলনায়। তাইতো এবার ব্যালন ডি’ওর জিতবে ইয়ামাল এমনটাই বিশ্বাস গাভির। বলেন, আশা করি, এবার সে ব্যালন ডি’ওর জিতবে। যদি এই বছর নাও জিততে পারে, তার বয়স কেবল ১৮। সে এখনও খুবই তরুণ। এই বয়সে ফেভারিটদের মধ্যে থাকাও অসাধারণ ব্যাপার। আমাদের দলে সে যা করছে এককথায় অসাধারণ।

কাতালানদের নেতৃত্ব দেয়ার স্বপ্ন বুনছেন বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা গাভি। একদিন ঠিকই তার হাতে উঠবে অধিনায়কের আর্মব্যান্ড— সেই আশায় বুক বেঁধে আছেন এই তরুণ মিডফিল্ডার।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০