স্পোর্টস রিপোর্টার
২৩ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাঠে ফিরেই বিদায় নেইমারের, অনিশ্চিত ভবিষ্যৎ চুক্তিও

চোট কাটিয়ে বহুদিন পর মাঠে ফিরলেও প্রত্যাশিতভাবে ফিরে আসা হলো না নেইমারের। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফিরেই তাকে বিদায়ের স্বাদ নিতে হয়েছে।

প্রথম লেগে ১–১ গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগ ছিল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন নেইমার, তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে কোচ ক্লেবার হাভিয়ারের সিদ্ধান্তে তাকে মাঠে নামানো হয়। কিন্তু নিজের সেরা ছন্দে ফিরতে না পারা নেইমার ম্যাচে কোনো দৃশ্যমান প্রভাব ফেলতে পারেননি।

নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নেইমার প্রথম শটেই গোল করলেও শেষ পর্যন্ত সান্তোস ৫–৪ গোলে হেরে যায়। ফলে ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় নেইমারকে।

ম্যাচ শেষে হতাশ নেইমার স্পষ্টভাবেই জানান, এককভাবে তার উপর নির্ভর করে দল জিততে পারবে না। তিনি বলেন, ‘জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি বদলাতে পারে। আমি ২০-২৫ মিনিটেই ম্যাচের গতি বদলে দিতে পারি। তবে সবসময় সবকিছু শুধু আমার উপর নির্ভর করতে পারে না। আমাদের অবস্থান সবারই জানা, এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের সবার একসঙ্গে লড়তে হবে।’

এদিকে নেইমারের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে নেইমার বলেন, ‘আমি এখনো জানি না।’

মাঠের হতাশার পাশাপাশি ম্যাচের পর আরেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন নেইমার। বৃহস্পতিবার হোটেল ছাড়ার সময় ভক্তদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। ভিড় এতটাই বেড়ে যায় যে নিরাপত্তাবেষ্টনী পর্যন্ত ভেঙে পড়ে। যদিও ভিডিওতে দেখা গেছে, নেইমার ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন এবং কিছু ভক্তের সঙ্গে করমর্দনও করছেন।

দলের বিদায়, নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, আর ভক্তদের চাপ— সব মিলিয়ে ফেরার ম্যাচটি নেইমারের জন্য হয়ে উঠল নাটকীয় এবং অনেক প্রশ্নের জন্ম দেওয়া এক সন্ধিক্ষণ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://fnewsbd.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

দেবিদ্বারে সরকারি ক্রীড়া সামগ্রী ছাত্রশক্তির ব্যানারে বিতরণের অভিযোগ

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকায় সরবরাহ করা যাবে: মির্জা ফখরুল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’: নাহিদ ইসলাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১০

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

১১

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে আর্জেন্টিনার পথ

১২

জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের

১৩

‘ফাটল সৃষ্টির চেষ্টা করে লাভ নেই, আমরা সবাই এক পরিবার’

১৪

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

১৫

দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, ভাঙারিতে বিক্রি

১৭

বিদ্যুতের দাম বাড়াল সরকার

১৮

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই

১৯

‘এই অর্জন বাংলাদেশসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের’

২০